দৈনিক সংবাদ দিগন্ত

টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, অফিসফেরত মানুষের চরম ভোগান্তি

টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। রোববার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারি বৃষ্টি হিসেবে বিবেচিত।টানা বৃষ্টিতে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী, ধানমন্ডি, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস শেষে ঘরে ফেরা মানুষ। বিকেল ৫টার পর রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের অপেক্ষায় শত শত মানুষকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও  পড়ুন, ঢাকা মেডিক্যাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে রাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া সোমবার দুপুরের পর আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশি সক্রিয় থাকায় সেখানে বেশি বৃষ্টি হচ্ছে। তবে ঢাকাসহ মধ্যাঞ্চলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকবে।সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয় : ভোগান্তি টানা বৃষ্টি মৌসুমি বায়ু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, অফিসফেরত মানুষের চরম ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। রোববার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারি বৃষ্টি হিসেবে বিবেচিত।টানা বৃষ্টিতে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী, ধানমন্ডি, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস শেষে ঘরে ফেরা মানুষ। বিকেল ৫টার পর রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের অপেক্ষায় শত শত মানুষকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও  পড়ুন, ঢাকা মেডিক্যাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে রাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া সোমবার দুপুরের পর আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশি সক্রিয় থাকায় সেখানে বেশি বৃষ্টি হচ্ছে। তবে ঢাকাসহ মধ্যাঞ্চলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকবে।সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত