রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত তরুণ সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কাফরুল থানাকে অবহিত করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১০ জুন রাতে শেওড়াপাড়া এলাকায় মোটরসাইকেলে থাকা অবস্থায় রাফিকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়।
আরও পড়ুন, অভিযোগের পাহাড়, তবুও বহাল তবিয়তে হোটেল সবুজ বাংলা
এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরবর্তীতে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। তবে দীর্ঘ চিকিৎসা চলার পর সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামি কালু ও পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।নিহত রাফি কাফরুল ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা শামসুল চৌধুরী শান্তর ছেলে।এদিকে নিহতের মা তানিয়া সিকদার দাবি করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার ছেলেকে টার্গেট করে এই হামলা চালানো হতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বিষয় : চিকিৎসাধীন ঢাকা মেডিক্যাল রাফির মৃত্যু

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন