দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাউফলে পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার জামায়াত নেতা

পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার জামায়াত নেতা

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদাকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ফারুক হোসেন প্যাদার বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে তাকে আটক করে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন দাবি করেন, পূর্ব বিরোধের জেরে সাইদুল, পারভেজসহ কয়েকজন তাকে মারধর করেছেন। তার অভিযোগ,

আরও  পড়ুন, হবিগঞ্জে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 হামলাকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও নিয়ে গেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগটি মিথ্যা এবং কোনো নারী তার বিরুদ্ধে অভিযোগ করেননি।অন্যদিকে জাহানারা বেগম নামে এক নারী অভিযোগ করেন, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকায় সালিশও হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে ওই গৃহবধূর বক্তব্য পাওয়া যায়নি।বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : মারধর জামায়াত নেতা পরকীয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার জামায়াত নেতা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদাকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ফারুক হোসেন প্যাদার বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে তাকে আটক করে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন দাবি করেন, পূর্ব বিরোধের জেরে সাইদুল, পারভেজসহ কয়েকজন তাকে মারধর করেছেন। তার অভিযোগ,

আরও  পড়ুন, হবিগঞ্জে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 হামলাকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও নিয়ে গেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগটি মিথ্যা এবং কোনো নারী তার বিরুদ্ধে অভিযোগ করেননি।অন্যদিকে জাহানারা বেগম নামে এক নারী অভিযোগ করেন, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকায় সালিশও হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে ওই গৃহবধূর বক্তব্য পাওয়া যায়নি।বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত