হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৯ জুলাই (বুধবার) বিকেল ২টা ৩০ মিনিটে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়াস্থ এনসিপির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মী, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আরও পড়ুন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা এনসিপির আহ্বায়ক নূর আলম, যুগ্ম আহ্বায়ক সাইথোয়াই মারমা ও চৌধুরী মোহাম্মদ বেলাল, কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হারিসুর রহমান রনি, জেলা এনসিপির সদস্য সচিব সুবৌদ চাকমা, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, জেলা যুবশক্তির আহ্বায়ক সোহেল ত্রিপুরা নিরব, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইব্রাহিম খলিল শান্তসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বিষয় : সমাবেশ বিক্ষোভ মিছিল সংবাদকর্মী

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন