দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: লামা থানায় জিডি

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড

লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

সোনারগাঁয়ে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, হাফ ভাড়ার দাবিতে আল্টিমেটাম

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের নবীণ বরণ-২০২৬

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসককে মারধর

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

‎ময়মনসিংহে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ডা. আশিকুর রহমান নামে এক ভেটেরিনারি চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীকের বিরুদ্ধে। বিড়ালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর জেলা স্কুলের পাশের ‘ডক্টর’স পেট কেয়ার’ নামের ব্যক্তিগত চেম্বারে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন চিকিৎসক।‎ঘটনার পর তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রদল। একই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক ডা. আশিকুর রহমান।‎অভিযোগে তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবুল হাসানের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।‎ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগ, হামলার সময় তাকে কিল-ঘুষি, লাথি ও জুতা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে লোহার রড দিয়েও আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ করেন তিনি।‎ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের দিকে ডা. আশিকুর রহমান চেম্বারে বসে ছিলেন। এ সময় এক নারী তার পাশে গিয়ে জুতা দিয়ে তাকে মারধর শুরু করেন। ফুটেজে ওই নারীকে চিকিৎসককে একাধিকবার আঘাত করতে দেখা যায়। একপর্যায়ে তালহাজুর রহমান প্রতীকও গিয়ে চিকিৎসককে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় কক্ষে চিকিৎসকসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।‎থানায় দেওয়া অভিযোগে ডা. আশিকুর রহমান দাবি করেন, দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। বৃহস্পতিবার চেম্বারে এসে চাঁদার জন্য চাপ দেওয়া হলে তিনি এর প্রতিবাদ করেন।

আরও  পড়ুন, হিজলায় মেঘনা নদীর তীরে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

 পরে চেম্বারের সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।‎হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন চিকিৎসক। পাশাপাশি চেম্বারের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি তার।তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ১৭ আগস্ট একটি গর্ভবতী পারশিয়ান বিড়াল ‘স্নো’ পরীক্ষার জন্য সেঁজুতি কেওয়াটখালীর ভেটেরিনারি চিকিৎসক ডা. আব্দুল হান্নানের কাছে রেখে যান। সেখানে বিড়ালটির মৃত্যু হয়। পরে বিড়ালের মৃত্যুর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলে আশিকুর রহমান ভুয়া ফেসবুক আইডি থেকে সেঁজুতিকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ কারণেই তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।‎এ ঘটনায় তারাও থানায় অভিযোগ করেছেন বলে দাবি করেন সাকিবুল হাসান। তবে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবুলদের কোনো অভিযোগ থানায় পাওয়া যায়নি।‎ডা. আশিকুর রহমানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’‎এদিকে ঘটনার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।‎চাঁদা দাবি, মারধর, টাকা নিয়ে যাওয়ার অভিযোগ এবং বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্যে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগগুলোর সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বিষয় : মারধর চাঁদা দাবি ছাত্রদলে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসককে মারধর

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x