জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড টানা সাত ঘণ্টা সংগীত পরিবেশন করবে আয়োজকদের সূচি অনুযায়ী, দুপুর ৩টায় দর্শনার্থীদের জন্য কনসার্টের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। বিকেল ৪টা থেকে শুরু হবে মূল সংগীত পরিবেশনা। দর্শকদের জন্য প্রবেশ সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। এ আয়োজন উপভোগ করতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। কনসার্টে অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। একই মঞ্চে সাতটি ব্যান্ডের সংগীত পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন,গলার সমস্যায় ভুগছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নগরবাউল জেমস। নিজের ফেসবুক পোস্টে তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে।’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত থাকার কথাও জানান তিনি। অন্যদিকে, ব্যান্ড ওয়ারফেজও সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকে আয়োজনটিকে ঐক্য ও সংহতির চেতনায় বিশেষ সংগীত আয়োজন হিসেবে তুলে ধরা হয়েছে।আয়োজকদের প্রত্যাশা, জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই উন্মুক্ত কনসার্টে বিপুলসংখ্যক সংগীতপ্রেমীর সমাগম ঘটবে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬