লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫ হাজার ২৪ টাকা। রোববার (৮ নভেম্বর) দুপুরে মোগলহাট ও গংগারহাট বিওপির আওতাধীন পৃথক দুটি স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা ৪০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপির আওতাধীন ফলিমারীর চরে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকারের ১১ আইটেম পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে সাবান, পাউডার ও ফেসওয়াশসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।একই দিন দুপুর ১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবির টহলদল।
আরও পড়ুন,বরগুনা পুলিশ লাইন্স এলাকায় বিআরটিসি বাসে আগুন
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় : মাদকবিরোধী অভিযান

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬