ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে ছয় দশক ধরে কৌশলগত নীরবতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের নেগেভ মরুভূমিতে ডিমোনা পারমাণবিক স্থাপনার নির্মাণ শুরুর সময় থেকেই এ গোপনীয়তার সূচনা। যুক্তরাষ্ট্রের আপত্তি ও চাপ সত্ত্বেও ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি। বিষয়টি এখন মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬০ সালের শুরুর দিকে ইসরায়েলের একটি হেলিকপ্টারে করে যাওয়ার সময় মার্কিন কূটনীতিকেরা নেগেভ মরুভূমিতে একটি নির্মাণকাজ দেখতে পান। সেখানে কী তৈরি হচ্ছে, জানতে চাইলে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা আডি কোহেন জানান, সেখানে একটি ‘বস্ত্র কারখানা’ নির্মাণ করা হচ্ছে। পরে মার্কিন গোয়েন্দারা জানতে পারেন, সেখানে আসলে ডিমোনা পারমাণবিক স্থাপনা তৈরি হচ্ছিল। প্রতিবেদন অনুযায়ী, ১৯৬০-এর দশকের শেষ দিকে পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী কয়েক শ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হয়। মার্কিন গোয়েন্দাদের কেউ কেউ ধারণা করেছিলেন, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।
আরও পড়ুন, মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন
১৯৬৯ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের বৈঠনের পর ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ কার্যত বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই দেশই বিষয়টি নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি না দিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি অনুসরণ করে। ১৯৮৬ সালে ডিমোনা স্থাপনার সাবেক কর্মী মরদখাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য ও ছবি যুক্তরাজ্যের সানডে টাইমসের কাছে তুলে ধরেন। পরে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে ১৮ বছর কারাগারে থাকতে হয়। বর্তমানে ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী এমন ধারণা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রচলিত। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের হিসাবে, দেশটির অস্ত্রভান্ডারে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে এ সক্ষমতা স্বীকার করেনি। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে প্রশ্ন বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিষয়টি প্রকাশ্যে এলে ইরান ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও পারমাণবিক কর্মসূচি জোরদার করতে পারে। এতে পুরো অঞ্চলে নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬