দৈনিক সংবাদ দিগন্ত

ইসরায়েলে নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা, সরব সাবেক প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন রাজনৈতিক ঝড় শুরু হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বিস্ফোরক মন্তব্য করে অভিযোগ তুলেছেন— নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। এমনকি পরিস্থিতি সেদিকে গেলে তাকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।রবিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা এহুদ বারাক বলেন, তার আশঙ্কা— নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে রাজনৈতিক সংকট বা সামরিক উত্তেজনা বাড়াতে পারেন।বারাকের অভিযোগ, লেবাননে নতুন সামরিক অভিযান চালিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে, যাতে হিজবুল্লাহ বা ইরান পাল্টা হামলা চালায় আরো পড়ুন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ইতি জেনেভায় হতে যাচ্ছে ঐতিহাসিক চুক্তিএবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তার ভাষায়, নেতানিয়াহু ‘অন্তহীন যুদ্ধ’ চান, কারণ যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার আরও দ্রুত এগোতে পারে।শুধু তাই নয়, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়েও নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনা করেন বারাক। তার দাবি, রাজনৈতিক স্বার্থে বিভিন্ন সমঝোতার অগ্রগতি বাধাগ্রস্ত করা হয়েছে।এদিকে, বারাকের এই বক্তব্য ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতানিয়াহুর দল লিকুদের আইনপ্রণেতারা বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে সহিংসতার উসকানি দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা। এখন দেখার বিষয়— এই বিতর্ক কেবল রাজনৈতিক বাকযুদ্ধেই সীমাবদ্ধ থাকে, নাকি তা নতুন সংকটের জন্ম দেয়।

ইসরায়েলে নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা, সরব সাবেক প্রধানমন্ত্রী