সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে সমন্বিত কঠোর অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধের ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযান শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনের দায়ে মোট ৪১ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে এ সাঁড়াশি অভিযান চালানো হয়। শনাক্ত হওয়া অপরাধের মধ্যে রয়েছে আবাসন আইন লঙ্ঘন (৬,০৪৩টি), সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গ (৩,১৯১টি) এবং শ্রম আইন লঙ্ঘন (২,৩৫৩টি)।
আরও পড়ুন,হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি সৌদি জোটের
অভিযানকালে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১,৬৭৮ জন এবং অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টায় ১৮ জনকে আটক করা হয়।আটককৃতদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী রয়েছেন। আটক প্রবাসীদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ট্রাভেল ডকুমেন্টের জন্য স্ব স্ব দেশের দূতাবাসে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে এবং ৯ হাজার ১৩৯ জনকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে আরও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬