২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজনের সিদ্ধান্ত হলে যৌথ আয়োজক হিসেবে স্পেনের সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো। বৃহস্পতিবার স্পেনের ফুটবলবিষয়ক অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে। ফেইহো বলেন, বিশ্বকাপের ফাইনাল স্পেনেই আয়োজন করা উচিত। তা না হলে বিশ্বকাপ আয়োজনের সঙ্গে স্পেনের যুক্ত থাকার প্রয়োজন নেই। ফাইনাল আয়োজনের দায়িত্ব মরক্কোকে দেওয়া হলে স্পেনের সরে দাঁড়ানোর পক্ষে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘হ্যাঁ’ বলেন। আগামী ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হলে নিজের এই অবস্থান বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলেও জানান পিপি নেতা। ফেইহোর যুক্তি, বড় আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের অভিজ্ঞতা বিবেচনায় বিশ্বকাপের ফাইনাল স্পেনে হওয়াই ন্যায্য ও যথাযথ। তিনি বলেন, শুরুতে স্পেন ও পর্তুগাল যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব তৈরি করেছিল। পরে সেই প্রস্তাবে যুক্ত হয় মরক্কো। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ফেইহো। তিনি বলেন, স্পেনের জাতীয় গৌরব ফিরিয়ে আনতে অন্যদের দেশটিকে অপমান করার সুযোগ দেওয়া বন্ধ করতে হবে। তাঁর মতে, বিশ্বকাপের ফাইনাল স্পেনেরই প্রাপ্য।
আরও পড়ুন,অবৈধদের আশ্রয় ও কাজের সুযোগ দেওয়ায় ২৯ জন গ্রেপ্তার
২০৩০ সালের বিশ্বকাপের প্রধান যৌথ আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম ঘোষণা করেছে ফিফা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে স্মারক ম্যাচও অনুষ্ঠিত হবে। ফাইনাল আয়োজনের জন্য স্পেনের পছন্দ মাদ্রিদের সংস্কার করা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। অন্যদিকে মরক্কো কাসাব্লাঙ্কার কাছে নির্মাণের পরিকল্পনায় থাকা গ্রঁ স্তাদ হাসান দ্বিতীয় স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে সামনে রেখেছে। প্রস্তাবিত স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক। গত সেপ্টেম্বরে মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা বলেছিলেন, বিশ্বকাপের ফাইনাল মরক্কোতেই হবে। তাঁর এই বক্তব্যের পর স্পেনে বিতর্ক আরও জোরালো হয়। তবে ফিফা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যথাসময়ে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। স্পেন সরকার ও দেশটির ফুটবল ফেডারেশনও ফাইনাল স্পেনে আয়োজনের পক্ষে অবস্থান জানিয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬