দৈনিক সংবাদ দিগন্ত

হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি সৌদি জোটের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে দেশটির সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। এক বিবৃতিতে তুর্কি আল-মালিকি বলেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেটি শনাক্ত করে ধ্বংস করা হয়। এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর পূর্বাঞ্চলের দাম্মাম, আল-আহসা ও আবকাইক শহরে জরুরি সতর্কসংকেত জারি করে। পরে কর্তৃপক্ষ জানায়, হামলার আশঙ্কা কেটে গেছে। 

আরও পড়ুন,হরমুজে ছাড় দিয়ে রাজস্ব আয়ের পরিকল্পনা ইরানের

ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বেড়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠী অতীতেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন উড়োজাহাজ দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিমান চলাচল-সংশ্লিষ্ট স্থাপনাও ছিল।

বিষয় : সৌদি ক্ষেপণাস্ত্র ঠেকানোর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি সৌদি জোটের

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x