দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজে ছাড় দিয়ে রাজস্ব আয়ের পরিকল্পনা ইরানের

হরমুজ প্রণালিতে চলতে পারবে ৪ দেশ
হরমুজ প্রণালিতে চলতে পারবে ৪ দেশ
ছবি: হরমুজ প্রণালিতে চলতে পারবে ৪ দেশ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের মধ্যেও ভারত, চীন, ইরাক ও কাতারকে বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়েছে ইরান। এ সুবিধার বিনিময়ে অর্থনৈতিক ও কূটনৈতিক লাভের পাশাপাশি ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে ছাড় পাওয়ার ক্ষেত্রে দেশভেদে আলাদা শর্ত রাখা হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম জানিয়েছেন, ভারত থেকে ওষুধ এবং চীনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার প্রত্যাশা করছে তেহরান। একই সঙ্গে ভারত ও চীনের জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় করা হবে। অন্যদিকে কাতারের জাহাজ বিনা শুল্কে চলাচলের সুযোগ পাবে। ইরাকের ক্ষেত্রে কী শর্ত রাখা হয়েছে, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। ইরানের এ সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক এবং লিবিয়ায় অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে উলফগ্যাং পুস্তাই।

আরও পড়ুন,পোল্যান্ডে সন্ত্রাসী হামলার অভিযোগ, নিরাপত্তা জোরদার

 কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, উদ্যোগটি সফল হলে ইরানের উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে পারে। পুস্তাইয়ের মতে, চীন ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ চীনে যায়। এ ছাড়া কাতার ও ভারতকে ছাড় দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলের প্রতি সমর্থন দুর্বল করার চেষ্টা থাকতে পারে ইরানের। কাতারের এলএনজির বহু ক্রেতা থাকায় দেশটির জাহাজ চলাচলে ছাড় দেওয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তবে ইরানের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অবরোধনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা সব দেশের জাহাজ অবরোধের আওতায় থাকবে। তবে ইরানের বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন জাহাজের চলাচলে বাধা নেই। এদিকে বাকি দেশগুলো কবে ও কী শর্তে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ পাবে, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

হরমুজে ছাড় দিয়ে রাজস্ব আয়ের পরিকল্পনা ইরানের

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x