দৈনিক সংবাদ দিগন্ত

পোল্যান্ডে সন্ত্রাসী হামলার অভিযোগ, নিরাপত্তা জোরদার

পোল্যান্ডে সন্ত্রাসী হামলার অভিযোগ
পোল্যান্ডে সন্ত্রাসী হামলার অভিযোগ
ছবি: পোল্যান্ডে সন্ত্রাসী হামলার অভিযোগ

পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোর মেইন মার্কেট স্কয়ারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরে হামলাকারীর নিজ বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এ ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) বিকেলে পর্যটক ও সাধারণ মানুষের ভিড়ে মুখর ক্রাকোর ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সামরিক ধাঁচের পোশাক ও হেলমেট পরা এক ব্যক্তি গাড়ি নিয়ে স্কয়ারে প্রবেশ করে। পরে গাড়ি থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটকের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের পাল্টা গুলিতে আহত হামলাকারীকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্কয়ারে নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। 

আরও পড়ুন,আইজেনকটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দিচ্ছেন হারজগ

তাঁদের মধ্যে তিনজন পোলিশ নাগরিক এবং একজন ব্রিটিশ পুরুষ রয়েছেন। বাকি দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি। আহতদের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের অন্তত পাঁচজন নাগরিক রয়েছেন। ঘটনায় গভীর শোক প্রকাশ করে হামলাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১২৫ মাইল দূরে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের ওস্ত্রোবিয়েৎস শভিয়েনতকশিস্কিতে হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুজন নারী ও একজন পুরুষ হামলাকারীর মা-বাবা ও বোন বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২৫ বছর বয়সী হামলাকারী উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী মতাদর্শে প্রভাবিত ছিল। এদিকে হামলার পর ক্রাকোতে বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানী ওয়ারশসহ দেশটির অন্যান্য প্রধান শহরের জনবহুল এলাকাগুলোতে সড়ক ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় রবিবার ও সোমবার দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে পোল্যান্ড সরকার।

বিষয় : অভিযোগ হামলার পোল্যান্ডে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

পোল্যান্ডে সন্ত্রাসী হামলার অভিযোগ, নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x