তিন বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশের ভক্তদের গান শোনাতে আসছেন বলিউড ও ইন্ডি-পপ সংগীতের প্রখ্যাত শিল্পী লাকি আলী। সর্বশেষ ২০২৩ সালে ঢাকায় কনসার্ট করে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছিলেন এই গায়ক। তবে এবারের সফরে কেবল রাজধানী ঢাকাতেই নয়, বন্দরনগরী চট্টগ্রামেও পারফর্ম করবেন তিনি। 'লাকি আলী বাংলাদেশ ট্যুর' শিরোনামের এই বিশেষ কনসার্টটি আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট, যেখানে লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজক সূত্রের তথ্য মতে, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের অভিজাত হোটেল র্যাডিসন ব্লুতে এবং পরদিন ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ'স টেবিল কোর্টসাইডে একক ও যৌথ পরিবেশনায় মঞ্চ মাতাবেন তিনি। একই সাথে ঢাকার কনসার্টের টিকিট ইতিমধ্যেই ইকিউবের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে।
আরও পড়ুন,নাভিয়েরের গল্পে মুগ্ধ দর্শক, ৫০ দেশে শীর্ষে সিরিজ
টিকিটগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—জেনারেল ৪ হাজার, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি ১২ হাজার টাকা। ৯ নভেম্বর চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথে এই দুই আসরে লাকি আলীর সঙ্গে মঞ্চ শেয়ার করা দেশীয় ব্যান্ডগুলোর নামও প্রকাশ করা হবে। সম্প্রতি দেশে কয়েকজন বিদেশি শিল্পীর কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার কারণে এই আয়োজনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দর্শক ও ভক্তদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় অনুমতি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সবুজসংকেত পাওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে। কনসার্ট দুটি সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক সহায়তা করবে বলে তারা শতভাগ আশাবাদী। নব্বইয়ের দশকে মেলোডি ও পপ ধারার সংগীতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন লাকি আলী। ১৯৯৬ সালে তাঁর কালজয়ী অ্যালবাম 'সুনো'-র 'ও সানাম' গানটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে বলিউডে 'এক পল কা জিনা', 'না তুম জানো না হাম', 'আ ভি জা' ও 'সফরনামা'-র মতো অসংখ্য হিট গান উপহার দেন তিনি। ২০১৫ সালের পর প্লেব্যাক থেকে বিরতি নিয়ে স্বাধীন সংগীতে মন দেওয়া এই কিংবদন্তি শিল্পীকে সরাসরি দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন দেশের হাজারো সংগীতপ্রেমী।
বিষয় : কনসার্ট সংগীতপ্রেমী

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬