দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সমবায়ীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ, শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার

জলদস্যুদের আতঙ্কে সুন্দরবনের বনজীবীরা
জলদস্যুদের আতঙ্কে সুন্দরবনের বনজীবীরা
ছবি: জলদস্যুদের আতঙ্কে সুন্দরবনের বনজীবীরা

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে সকালে দিরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোহাম্মদ আবু সাইদ, সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান, 

আরও পড়ুন,জলদস্যুদের আতঙ্কে সুন্দরবনের বনজীবীরা, ২০০ নৌকায় প্রতিবাদ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, গোপেশ বর্মন ও হাফছা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা সম্ভব। স্থানীয় পর্যায়ে সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমবায়ীদের স্বাবলম্বী করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। জাতীয় সমবায় দিবস উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে দিরাই পৌর শহরের ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমবায় আন্দোলনের মাধ্যমে স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বনির্ভর সমাজ গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

বিষয় : অসহায় মানুষ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সমবায়ীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ, শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x