গোলাবারুদের গুদামে আগুন, ৫ হাজার মানুষ সরানো
আজারবাইজানের একটি গোলাবারুদের গুদামে ভয়াবহ আগুনের পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে আশপাশের দুই গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার পর্যন্ত পশ্চিম আজারবাইজানের গোরানবয় জেলার নিজামি গ্রামের কাছে ওই গোলাবারুদের গুদামে আগুন জ্বলতে দেখা যায়। দেশটির জরুরি পরিস্থিতি, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।আগুন নিয়ন্ত্রণে জরুরি পরিস্থিতি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যদের পাশাপাশি পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা যৌথভাবে অভিযান চালান।আড়ও পড়ুন,আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ একপর্যায়ে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গুদাম এলাকায় মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যায়।গোরানবয় জেলার উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সেইমুর নাজারভ জানান, নিরাপত্তার স্বার্থে নিজামি ও পাশের খয়লু গ্রামের বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।তিনি জানান, আগুন পুরোপুরি নেভেনি। তবে আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য জরুরি কর্মীরা কাজ করছেন এবং আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে।নাজারভ আরও জানান, এখন পর্যন্ত কোনো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় কেউ নিহত বা আহত হননি। আড়ও পড়ুন,বন্যায় সব হারিয়ে এবার ওষুধ-পানির সংকটে নেপালের আশ্রয়শিবিরে হাজারো মানুষবড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।এদিকে নিরাপত্তার কারণে দুই গ্রামের প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া বাসিন্দাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে।গোলাবারুদের গুদামে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।