রাঙামাটির পাহাড়ি পর্যটন এলাকা বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রকৃত ঘটনা জানতে চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি এ বিষয়ে সরকারের প্রতি সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির প্রশ্ন তোলেন,
আরোও পড়ুন,হাসপাতালে অসুস্থ দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও আবদুল মঈন খান
‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে?’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মনগড়া বা ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌঁড়ে সঠিক ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিষয়ে কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। একই পোস্টে তিনি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই।’ রাঙামাটি ও সাজেক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন