কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম মাত্র দেড় মিনিটের বক্তব্যে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন করে নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বুধবার রাজারহাটের বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য প্রদান করেন। সংক্ষিপ্ত সেই বক্তব্য জুড়ে অতিরিক্ত 'স্যার' শব্দের ব্যবহারে উপস্থিত সবাই বিস্মিত হলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসার পরপরই তীব্র হাস্যরস ও আলোচনার ঝড় তোলে।
আরোও পড়ুন,সিটি নির্বাচন ঘোষণা হয়নি তবু মাঠে জামায়াতের প্রার্থীরা
অবশ্য অতিরিক্ত মাত্রায় 'স্যার' বলা ছাড়াও ইউএনও তানজিলা তাসনিম তার বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন। এছাড়াও ভিজিএফ চালের বস্তা পরিবহন সহজ করার সরকারি পদক্ষেপ এবং সরকারি কর্মচারীদের প্রত্যাশিত নবম পে-স্কেলের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বিসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনিক ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে সব প্রশাসনিক ও জনকল্যাণমূলক দাবির চেয়ে দেড় মিনিটে ৩৫ বার 'স্যার' বলার রেকর্ডই বর্তমানে পুরো এলাকা এবং সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন