"সরকারই আওয়ামী লীগকে ফেরানোর পথ তৈরি করছে": মিয়া গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার নিজেদের একদলীয় কর্তৃত্ব, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনরায় দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে। তিনি আরও বলেন, সংসদীয় এলাকায় উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে; যেখানে ক্ষমতাসীন দলের এমপিরা কোটি কোটি টাকা পাচ্ছেন, সেখানে বিরোধী দলকে সামান্য বরাদ্দ দিয়ে উপহাস করা হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকজন মন্ত্রী ও এমপির বিদায়ে বর্তমান সরকারের ভেতর তীব্র রাজনৈতিক অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছেবলেও তিনি দাবি করেন।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং সংবিধান সংস্কারের বিষয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতসহ ১১ দল জুলাইকে ধারণ করেই গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন করছে, অথচ বিএনপি গণভোটকে অস্বীকার করছে। বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি উল্লেখ করেন, চাঁদাাবাজি, সন্ত্রাস ও স্বৈরাচারী মানসিকতাই ফ্যাসিবাদের পথ, যা বিগত আওয়ামী শাসনামলে দেশবাসী দেখেছে এবং বর্তমানেও একই চর্চা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে ড. আমির হামজার মতো জনপ্রিয় আলেমদের তাফসির মাহফিল বন্ধ করা এবং মাদ্রাসাগুলোর গভর্নিং বডি ভেঙে দিয়ে দলীয়করণ চেষ্টার তীব্র নিন্দা জানান তিনি।
"সরকারই আওয়ামী লীগকে ফেরানোর পথ তৈরি করছে": মিয়া গোলাম পরওয়ার
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন