জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার সেই অনুষ্ঠানে কেন যাননি, তার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের বিভিন্ন অতিথির নাম উল্লেখ থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম সেখানে ছিল না। এমনকি তিনি কোন পরিচয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন, সেটিও উল্লেখ করা হয়নি। গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, বিরোধীদলীয় নেতার নাম ও পরিচয় উল্লেখ না থাকলে তিনি সেখানে কী হিসেবে উপস্থিত হবেন? তাঁকে কি দর্শক সারিতে বসতে হবে?
আরও পড়ুন,ভঙ্গুর অর্থনীতি নিয়েই সরকারের যাত্রা শুরু: চিফ হুইপ
দাওয়াতপত্রে যথাযথ মর্যাদা ও পরিচয় উল্লেখ না থাকার বিষয়টিকেই অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ হিসেবে তুলে ধরেন তিনি। এর আগে সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, যাঁদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাঁদের থাকা উচিত ছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এর মধ্যেই দাওয়াতপত্রে বিরোধীদলীয় নেতার নাম ও পরিচয় উল্লেখ না থাকার বিষয়টি সামনে এনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
বিষয় : প্রধানমন্ত্রী গোলাম

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন