দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রীয় সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ জামায়াত নেতার

হতাশা প্রকাশ জামায়াত নেতার

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা শাখা আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই সনদ বাস্তবায়নই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান কাজ। কিন্তু সরকার তা বাস্তবায়ন করতে পারছে না। এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। জুলাই আন্দোলনে আবু সাঈদ থেকে মুগ্ধসহ অনেকেই জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আবু সাঈদের বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে থাকার ঘটনা পৃথিবীতে বিরল।

আরও পড়ুন,শফিকুর রহমানকে ঘিরে রাশেদ খাঁনের পাল্টা প্রশ্ন

এসব আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রীয় সংস্কার হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সরকারি দল বিভিন্ন কথার মাধ্যমে বিষয়টি পাশ কাটিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মধুবাগ মাঠকে আরও সুন্দর ও খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ জানান। ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পাওয়ার টাইটান্সকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারুণ্য একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিষয় : জামায়াত রাষ্ট্রীয় হতাশা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাষ্ট্রীয় সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ জামায়াত নেতার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x