দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচনে কোনো হস্তক্ষেপ হবে না জানালেন প্রধানমন্ত্রী

নির্বাচনে কোনো হস্তক্ষেপ হবে না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে জনগণের ভোটে জয়ী হতে পারবেন এমন গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।মঙ্গলবার রাতে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ হোটেলে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।সভায় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সাড়ে চার শতাধিক নেতা–কর্মী অংশ নেন। সভায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনের ওপর গুরুত্ব দেন তারেক রহমান।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 

আরও পড়ুন,পৃথক উপজেলা গঠনে সচিবকে নির্দেশ প্রতিমন্ত্রীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে আরও সজাগ থাকতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ ৫০ শতাংশ কমে আসবে। নেতা–কর্মীরা নিজেরাও কোনো অপরাধে জড়াতে পারবেন না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।সভায় উপস্থিত বিএনপি নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামকে ঘিরে বর্তমান সরকারের নামে ছড়ানো গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারের ভালো কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুর ও রাজশাহী সফর করেন তারেক রহমান। পরে মঙ্গলবার সন্ধ্যায় সামরিক বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থানে নেতা–কর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। রাতে চট্টগ্রাম সফর শেষে ফিরে যান প্রধানমন্ত্রী।

বিষয় : নির্বাচন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নির্বাচনে কোনো হস্তক্ষেপ হবে না জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x