দৈনিক সংবাদ দিগন্ত

পৃথক উপজেলা গঠনে সচিবকে নির্দেশ প্রতিমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার ১৯ অক্টোবর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব তুলে ধরেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। সাক্ষাৎকালে তিনি চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা পাওয়ার বাস্তব চিত্র তুলে ধরেন। একই সঙ্গে এ অঞ্চলের মানুষের জন্য পৃথক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করেন। 

আরও পড়ুন,অপপ্রচারনির্ভর রাজনীতি বর্জনের আহ্বান

সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, পৃথক উপজেলা গঠিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি অনেকাংশে কমবে। প্রশাসনিক সেবা মানুষের আরও কাছে পৌঁছাবে। পাশাপাশি শিক্ষা, আধুনিক চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগ বাড়বে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজলভ্য হওয়ার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনা তৈরি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক নির্বাচনী সমাবেশে চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সংসদ সদস্য। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই তিনি এবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি তুলে ধরেছেন। সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান নূরুল ইসলাম বুলবুল। প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সচিবকে নির্দেশ দেন। তবে পৃথক উপজেলা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়নের সময়সীমা এখনো জানানো হয়নি।

বিষয় : প্রতিমন্ত্রী সচিব উপজেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পৃথক উপজেলা গঠনে সচিবকে নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x