মাদক বিক্রি ও সেবন এবং জুয়াসহ কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ১৪০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন,সিটি নির্বাচন ঘোষণা হয়নি তবু মাঠে জামায়াতের প্রার্থীরা
ড. এম এ মুহিত বলেন, মাদক কারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন ও পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। রাজনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। তাঁদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে। নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির পরিবর্তে জনকল্যাণমূলক রাজনীতিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নিজস্ব রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই। জনগণের উন্নয়নে কাজ না করে তারা সরকার ও অন্যদের সমালোচনায় ব্যস্ত থাকে। বিভক্তি ও অপপ্রচারনির্ভর রাজনীতি সামাজিকভাবে বর্জন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বানও জানান তিনি। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও সম্মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়াতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিষয় : রাজনীতি বর্জন অপপ্রচারনির্ভর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন