মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদে ইশরাক হোসেনকে পুনর্বহালের দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। তাঁকে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবার কিংবা আহত ব্যক্তিদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে ইশরাক হোসেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং ন্যায্য দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তাঁর পদত্যাগের ঘটনায় শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইশরাক হোসেনের মাধ্যমে যেসব কার্যক্রম এগিয়ে যাচ্ছিল, সেগুলো যেন কোনোভাবেই স্থবির হয়ে না পড়ে,
আরোও পড়ুন,রাষ্ট্রীয় সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ জামায়াত নেতার
সে বিষয়ে গুরুত্বারোপ করেন আয়োজকেরা। তাঁকে পুনরায় দায়িত্ব দেওয়ার পাশাপাশি বিকল্প হিসেবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কাজ করা অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকেও কাউকে প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেন তাঁরা। সংবাদ সম্মেলনে জুলাই শহীদ রমিজ উদ্দিন আহমেদের বাবা এ কে এম রকিবুল আহমেদ বলেন, ইশরাক হোসেনের কাছ থেকে শহীদ পরিবারগুলো সহযোগিতা পেয়েছে। অমীমাংসিত বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের চেষ্টা করতেন। শহীদদের কবরস্থানের জায়গা স্থায়ী করার উদ্যোগও তিনি এগিয়ে নিয়েছিলেন। তিনি ইশরাক হোসেনকে পুনরায় দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। একই সঙ্গে তা সম্ভব না হলে জুলাই আন্দোলন ও শহীদ পরিবারের কল্যাণে কাজ করেছেন এমন শিক্ষিত, নীতিমান, নিষ্ঠাবান ও অভিজ্ঞ কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। আহত জুলাই যোদ্ধা ওবায়দুল হক বলেন, ইশরাক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাঁদের কল্যাণে কাজ করার পরিকল্পনা ছিল। তাঁকে পুনরায় দায়িত্ব দেওয়া হলে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা উপকৃত হবেন। আয়োজকদের তথ্যমতে, সংবাদ সম্মেলনে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের নাম-পরিচয় জানা গেছে।
বিষয় : ইশরাক প্রতিমন্ত্রী যোদ্ধা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন