দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন এবং আইন সংরক্ষণ নিয়ে সংসদে তী ব্র বৈঠক

জাতীয় সংসদে ফের তুলকালাম সৃষ্টি হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে। রবিবার সরকারি দলের সংসদ সদস্য জাইনুল আবেদিন ফারুক  মুলতবি প্রস্তাবের ওপর প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়।বিরোধীদলীয় সদস্যরা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন একমাত্র কাজ। সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে উপেক্ষা করার সুযোগ নেই। আরো পড়ুন , দেশে বিদ্যুতের ঘাটতি গরমের সাথে লোডশেডিং বৃদ্ধি সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে, তবে তা অবশ্যই সাংবিধানিক প্রক্রিয়ায়।সরকারি জোটের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। সংবিধানের বাইরে গিয়ে কোনো ‘সংস্কার পরিষদ’ নয়, বরং সংবিধান মেনেই প্রয়োজনীয় সংশোধন করা হবে। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, “যে সংবিধান জনগণের কথা বলে না, জনগণ সেই সংবিধান ছুড়ে ফেলে দেবে।”

জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন এবং আইন সংরক্ষণ নিয়ে সংসদে তী ব্র বৈঠক