দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

১৭ বছর গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ছবি: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুনভাবে সূচনা করেছে। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সূচনা বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই। বক্তব্যে স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

আরও পড়ুন, শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্পিকার আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। সংসদ সদস্যদের এসব নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবময় ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে স্পিকার বলেন, ছাত্র-জনতার এই আন্দোলন মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে সংসদ সদস্যরা যেন তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য শক্তি ও প্রজ্ঞা প্রার্থনা করেন।

বিষয় : গণতন্ত্র স্পিকার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

১৭ বছর গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল: স্পিকার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x