দৈনিক সংবাদ দিগন্ত

উত্তরায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।বুধবার রাত ৯টার দিকে উত্তরা জসীমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ারুল হক পাবনার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে গাজীপুরের কোনাবাড়িতে বসবাস করতেন। জীবিকার অংশ হিসেবে তার চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চলত।

আরও  পড়ুন, যানজট কমাতে মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর শুরু

স্বজনদের ভাষ্য, উত্তরায় ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উত্তরা পূর্ব থানার পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : ট্রাকের ধাক্কা পথচারীর মৃত্যু দ্রুতগতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

উত্তরায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।বুধবার রাত ৯টার দিকে উত্তরা জসীমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ারুল হক পাবনার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে গাজীপুরের কোনাবাড়িতে বসবাস করতেন। জীবিকার অংশ হিসেবে তার চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চলত।

আরও  পড়ুন, যানজট কমাতে মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর শুরু

স্বজনদের ভাষ্য, উত্তরায় ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উত্তরা পূর্ব থানার পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত