রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার কার্যালয়ের বিপরীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় রেজাউল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বুধবার এ তথ্য জানান।ধানমন্ডি থানার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ রেজাউলকে আটক করে।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুন, গুলশানে বাহারের স্পা সেন্টার ঘিরে অন্ধকার জগতের অভিযোগ
ওই ব্যক্তি আইসিটির তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে রেজাউলকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।পুলিশ আরও জানায়, কথিত পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর রেজাউল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মঙ্গলবার মধ্যরাতে সেখানে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাদের ভূমিকা তদন্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন