দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন। অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে একটি মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন রেজাউল করীম। তিনি ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’ তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে সমাজে ন্যায় ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন।

আরও  পড়ুন, ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন আজ

চরমোনাই পীর আরও বলেন, ইসলামি দল পরিচয়ে এমন রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত নয়, যা ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, মুসলমানদের মিথ্যা বলা থেকে বিরত থাকা এবং ধর্মীয় আদর্শ অনুযায়ী ব্যক্তি ও সামাজিক জীবনে আচরণ করা প্রয়োজন।তিনি অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা তৈরির আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সামঞ্জস্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যেও রেজাউল করীম দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অনাচার নিয়ে সমালোচনা করেছেন। ২৯ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব অনাচার মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন।

বিষয় : অন্যায়-দুর্নীতি জবাবদিহিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x