দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গরু কিনে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের

ভটভটি উল্টে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হাকিম।নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তাঁর শ্বশুরসহ ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য জেলার সোনাইচন্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে পুসকুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

আারও  পড়ুন, সাতক্ষীরা আদালত পাড়া থেকে হাতকড়াসহ মাদক মামলার আসামি পলায়ন, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর একজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানা যায়। গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয় : বাবা-ছেলে ধসে অন্তত তিনজন নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গরু কিনে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x