ভৈরব রেলওয়ে স্টেশনে ঘটে গেছে এক অবিশ্বাস্য দুর্ঘটনা, যেখানে প্রাণে বেঁচে গেছেন এক বাবা ও তার এক বছর বয়সী সন্তান।ঘটনার সময় তারা ছিলেন ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে। প্রত্যক্ষদর্শীদের মতে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি পরিবার ভৈরব স্টেশনে নামার সময় তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে যায়। ঠিক সেই মুহূর্তে শিশুটি হাত ফসকে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে যায়।সন্তানকে বাঁচাতে বাবা মুহূর্তের মধ্যে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যান এবং প্ল্যাটফর্মের দেয়ালের সঙ্গে সন্তানকে বুকে জড়িয়ে শুয়ে থাকেন। আরো পড়ুন , প্রতিবন্ধী তরুণীকে হাত-পা বাঁধা অবস্থায় ধর্ষণ অচেতন অবস্থায় উদ্ধার ধানক্ষেতেএরপর ট্রেনের আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়।এ ঘটনায় স্টেশনে উপস্থিত শত শত যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তবে ট্রেন থামার পর দেখা যায়, বাবা ও শিশু দুজনই অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে আছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ওসি সাইয়িদ আহম্মেদ।তিনি বলেন, “এটি স্রষ্টার অসীম কৃপা ছাড়া সম্ভব নয়। তবে যাত্রীদের চলন্ত ট্রেনে ওঠানামায় আরও সতর্ক হওয়া জরুরি।”এ ঘটনায় রেলওয়ে স্টেশন এলাকায় আতঙ্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে।