দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা আদালত পাড়া থেকে হাতকড়াসহ মাদক মামলার আসামি পলায়ন, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

মাদক মামলার আসামি পলায়ন ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশের হেফাজতে থাকা মাদক মামলার এক আসামি আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বারান্দা থেকে পালিয়ে যাওয়ার পর শহরের সদর হাসপাতালের পাশের একটি অটস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার শফিকুল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাড়িপাড়া গ্রামের সবুজ সানার ছেলে। তিনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং অপর একটি মাদক মামলায় বিচারাধীন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে।আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি শফিকুল ইসলামকে তাঁর বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে পাটকেলঘাটা থানায় মামলা করেন।মামলাটির তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক তাজুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জামিনে মুক্তি পাওয়ার পর ২০২৫ সাল থেকে শফিকুল পলাতক ছিলেন বলে আদালত সূত্রে জানা গেছে। পরবর্তীতে মামলাটিতে অভিযোগ গঠন করা হয় এবং আগামী ১৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।এদিকে পাটকেলঘাটা থানার জিআর-১৫৬/২২ নম্বর আরেকটি মাদক মামলায় শফিকুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৫ সালে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালত তাঁর অনুপস্থিতিতে এ সাজা দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।পুলিশ সূত্রে জানা যায়, ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে পাটকেলঘাটা থানা পুলিশ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

আড়ও পড়ুন,কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্টিত

বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করার জন্য সাতক্ষীরা আদালত ভবনে নেওয়া হয়।দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে নেওয়ার সময় আদালত ভবনের তৃতীয় তলার বারান্দা থেকে হাতকড়াসহ পালিয়ে যান শফিকুল। এরপর তাকে ধরতে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন।প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের পার্শ্ববর্তী অটস্ট্যান্ড এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আদালত পুলিশ।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শফিকুল একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং অপর একটি বিচারাধীন মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।বুধবার তাকে আদালতে নেওয়ার পর তিনি আদালত চত্বর থেকে পালিয়ে যান। পরে দ্রুত অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের পাশের অটস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।তবে আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় শফিকুলের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা হয়েছে কি না—এ বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি।সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বলেন, থানার পুলিশ আসামিকে আদালতে আনার পথে দুপুরের দিকে তিনি পালিয়ে যান। পরে বিকেল ৪টার দিকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে ঘটনার বিষয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বেঞ্চ সহকারী গোপাল পালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বিষয় : গ্রেপ্তার মাদক আদালত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা আদালত পাড়া থেকে হাতকড়াসহ মাদক মামলার আসামি পলায়ন, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x