নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তার যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।সভায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে চৌরাস্তা থেকে বাস, মিনিবাস এবং নাফ ও স্বাধীন কোচগুলো নির্ধারিত টার্মিনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অটোরিকশাগুলোকে নির্ধারিত স্থানে রাখার জন্য থানা রোডের প্রবেশমুখ থেকে চারটি স্থান নির্ধারণের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন, হবিগঞ্জে বন্ধ সব রুটের গণপরিবহন, চরম ভোগান্তিতে যাত্রীরা
যানজটের অন্যতম কারণ হিসেবে সড়কের ওপর দিনের বেলায় পণ্যবাহী গাড়ির লোড-আনলোড এবং বিভিন্ন কোম্পানির গাড়ি চলাচলের বিষয়টি আলোচনায় আসে। এসব ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।সভায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে দোয়েল ও স্বদেশ বাসের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি মোগরাপাড়া চৌরাস্তা ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক, কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ উপজেলা দোকান মালিক সমিতি, বাস মালিক-শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস চালক সমিতি, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, প্রেসক্লাব এবং সোনারগাঁ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয় : চৌরাস্তা যানজট নিরসন

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন