দৈনিক সংবাদ দিগন্ত

দুর্ঘটনার শিকার নুসরাত

দুর্ঘটনার শিকার নুসরাত
অভিনেত্রী নুসরাত ভারুচা

কাজের সূত্রে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন নুসরাত। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং শরীরের কোন অংশে কী ধরনের আঘাত পেয়েছেন এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়েও হাসপাতাল বা অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।কাজ শেষ করে আরও কয়েকদিন বালিতে থাকার পরিকল্পনা ছিল নুসরাতের। সেখানে অবস্থানকালে অবসর সময় কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছিলেন তিনি। এর মধ্যেই আসে দুর্ঘটনার খবর।

আরও পড়ুন, নতুন অধ্যায়ে মিথিলা

নুসরাতের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।এদিকে অভিনয় ক্যারিয়ারেও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত। বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে নুসরাত ও টাইগারকে।জানা গেছে, সিনেমাটিতে নুসরাতের চরিত্রটি গুরুত্বপূর্ণ। চরিত্রটির দৃঢ়তা ও আবেগ ফুটিয়ে তুলতে তাকে উপযুক্ত মনে করেছেন নির্মাতারা। নতুন সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে অভিনেত্রীকে দেখা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিষয় : দুর্ঘটনা চিকিৎসাধীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দুর্ঘটনার শিকার নুসরাত

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
দুর্ঘটনার শিকার নুসরাত
0:00 0:00
1.0x