দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামে ওভারটাইম বকেয়া নিয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, ৫ ঘণ্টা যানজট

চট্টগ্রামে ওভারটাইম বকেয়া নিয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

শনিবার সকালে চান্দগাঁও এলাকার সিঅ্যান্ডবি মোড়ে আজিম গ্রুপ-এর সোয়েটার কারখানার শতাধিক শ্রমিক রাস্তায় নেমে আসেন।শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। বিশেষ করে ২০২০ সাল থেকে টিফিন বিল বকেয়া রয়েছে। ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের টাকাও এখনো পরিশোধ করা হয়নি।এছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা না দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। শ্রমিকরা ওভারটাইম কমানো, প্রতি মাসের শুরুতে বেতন প্রদান, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন এবং আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান।

আরও পড়ুন , মহেশপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রমিক শহিদুল ইসলাম বলেন, চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনো পাননি তারা। ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনও পুরোপুরি না দিয়ে কেবল এক মাসের বেতন দেওয়া হয়েছে।বিক্ষোভের কারণে বহদ্দারহাট-কালুরঘাট সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকে, ফলে নগরজুড়ে তীব্র যানজট দেখা দেয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।পরে শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামী মঙ্গলবারের মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা ধীরে ধীরে সড়ক ছেড়ে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয় : শ্রমিক সড়ক অবরোধ বকেয়া বিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ওভারটাইম বকেয়া নিয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, ৫ ঘণ্টা যানজট

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

শনিবার সকালে চান্দগাঁও এলাকার সিঅ্যান্ডবি মোড়ে আজিম গ্রুপ-এর সোয়েটার কারখানার শতাধিক শ্রমিক রাস্তায় নেমে আসেন।শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। বিশেষ করে ২০২০ সাল থেকে টিফিন বিল বকেয়া রয়েছে। ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের টাকাও এখনো পরিশোধ করা হয়নি।এছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা না দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। শ্রমিকরা ওভারটাইম কমানো, প্রতি মাসের শুরুতে বেতন প্রদান, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন এবং আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান।

আরও পড়ুন , মহেশপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রমিক শহিদুল ইসলাম বলেন, চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনো পাননি তারা। ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনও পুরোপুরি না দিয়ে কেবল এক মাসের বেতন দেওয়া হয়েছে।বিক্ষোভের কারণে বহদ্দারহাট-কালুরঘাট সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকে, ফলে নগরজুড়ে তীব্র যানজট দেখা দেয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।পরে শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামী মঙ্গলবারের মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা ধীরে ধীরে সড়ক ছেড়ে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত