দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

ঘাটাইলের তাওহীদের দুই হাত নেই, তবুও স্বপ্ন থামেনি : লক্ষ্য সরকারি চাকরি

কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রায়পুরায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মাদকবিরোধী অবস্থান নেওয়ায় ৪ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়

মাদারগঞ্জে নিখোঁজ অটোচালক জহরুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার

ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬

মহেশপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| “দুনিয়ার মজদুর এক হও” শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টার দিকে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। র‌্যালী শেষে মহেশপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌর শ্রমিকদলের সভাপতি ইউনুছ আলী ঝন্টুন সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। 

আরও পড়ুন, কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ১

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য, মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আমিরুল ইসলাম খাঁন চুন্নু, মহেশপুর বাস মালিক সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, মহেশপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাঁন (কহি), উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুন, কিশোরগঞ্জের কটিয়াদীতে রোয়াবিলে ধান তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বিষয় : ঝিনাইদহ মহেশপুর মে দিবস দোয়া মাহফিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মহেশপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| “দুনিয়ার মজদুর এক হও” শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টার দিকে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। র‌্যালী শেষে মহেশপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌর শ্রমিকদলের সভাপতি ইউনুছ আলী ঝন্টুন সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। 

আরও পড়ুন, কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ১

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য, মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আমিরুল ইসলাম খাঁন চুন্নু, মহেশপুর বাস মালিক সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, মহেশপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাঁন (কহি), উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুন, কিশোরগঞ্জের কটিয়াদীতে রোয়াবিলে ধান তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত