দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

এক কিলোমিটার রাস্তা পেরোতে দুই ঘণ্টা চরম দুর্ভোগে মানুষ

কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার অসংখ্য গর্ত, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতার কারণে কখনো কখনো এই সামান্য পথ অতিক্রম করতেই প্রায় দুই ঘণ্টা সময় লেগে যাচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো কার্যকর সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী এবং চাকরিজীবীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ এবং রোগীবাহী যানবাহনও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছে।বিশেষ করে সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তগুলো পানিতে ডুবে যায়। ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন এবং নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা।

আরও  পড়ুন, সাতক্ষীরায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

স্থানীয়দের মতে, এই সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। জনগণের করের অর্থে উন্নয়ন কাজ হলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।এ অবস্থায় গাজীপুর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, সালনা–দেশীপাড়া–জয়দেবপুর সড়কটি অবিলম্বে টেকসই ও মানসম্মতভাবে সংস্কার করতে হবে। পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।স্থানীয়দের ভাষায়, “এক কিলোমিটার রাস্তা পার হতে দুই ঘণ্টা সময় লাগা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি জনগণের প্রতি চরম অবহেলারই প্রতিচ্ছবি।”এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয় : চরম দুর্ভোগ সড়কে চলাচল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

এক কিলোমিটার রাস্তা পেরোতে দুই ঘণ্টা চরম দুর্ভোগে মানুষ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x