দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আট দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ।
ছবি: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ।

আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কোটালীপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাঁদের ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। একই সঙ্গে আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন, ডিসেম্বর ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি ডিজি

 কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ. এম. অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা ও কামরুল ইসলাম বাদল, রুহুল আমীন খান, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সহ-দপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, ফরমান মুন্সি ও এস এম ইস্রাফিল। এ ছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, মহিলা আওয়ামী লীগের লক্ষ্মী রানী সরকার ও নাছিমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগ নেতা মাঈনুল হোসেন রিমো ও রিফাত দাড়িয়া,অলিউল্লাহ হাওলাদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : বিক্ষোভ কোটালীপাড়ায় সংগঠনের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আট দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ।

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x