দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি-দক্ষিণ কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

ময়মনসিংহে তিন জাতীয় দিবস ঘিরে ব্যাপক আয়োজন, নেওয়া হলো নানা কর্মসূচি

যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার রোধে শ্যামনগরে সচেতনতামূলক উঠান বৈঠক

রায়পুরায় ৩৫ টাকা কেজি দরে ৪৯৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের উদ্বোধন

কেশবপুরে ডেঙ্গুতে শিশুর অকালমৃত্যু, পরিবারের সহায়তায় উজ্জ্বল স্মৃতি সংসদ

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে কেশবপুরে প্রস্তুতি সভা

শিশু যৌন পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ দেবহাটায়

আট দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ।

আট দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ।

যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার রোধে শ্যামনগরে সচেতনতামূলক উঠান বৈঠক

শ্যামনগরে সচেতনতামূলক উঠান বৈঠক
শ্যামনগরে সচেতনতামূলক উঠান বৈঠক
ছবি: শ্যামনগরে সচেতনতামূলক উঠান বৈঠক

সাতক্ষীরার শ্যামনগরে যৌতুক, বাল্যবিবাহ এবং নারী ও শিশু পাচারের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব অপরাধ নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং পরিবার, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত এক সচেতনতামূলক উঠান বৈঠকে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক। বিশেষ অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর শাখার মাঠ সমন্বয়কারী শেখ মোকছেদ আলী। বক্তারা বলেন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের দীর্ঘদিনের নেতিবাচক প্রথা, যা নারীর মর্যাদা, অধিকার ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। বিশেষ করে অল্প বয়সে বিয়ের কারণে কিশোরীরা শিক্ষা থেকে ঝরে পড়া, স্বাস্থ্যঝুঁকি ও নানা সামাজিক সংকটের মুখে পড়ে। অন্যদিকে নারী ও শিশু পাচার একটি সংঘবদ্ধ অপরাধ, যা ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সামগ্রিক সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।

আরও পড়ুন, রায়পুরায় ৩৫ টাকা কেজি দরে ৪৯৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের উদ্বোধন

তাঁরা আরও বলেন, এসব অপরাধ প্রতিরোধে আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। কোনো এলাকায় বাল্যবিবাহ, যৌতুকের চাপ কিংবা নারী ও শিশু পাচারের ঝুঁকি দেখা দিলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করার ওপর গুরুত্ব দেন বক্তারা। উঠান বৈঠকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করা, যৌতুকবিরোধী সামাজিক অবস্থান তৈরি এবং নারী ও শিশু পাচারের প্রলোভন ও ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের বিষয়টি উঠে আসে। অনুষ্ঠানে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সব সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে উঠান বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক কাশিমাড়ী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে প্রস্তাবিত কালভার্ট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। সরেজমিনে স্থানগুলো ঘুরে দেখে তিনি নির্মাণের উপযোগিতা যাচাই করেন। স্থানীয় পর্যায়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং জনদুর্ভোগ লাঘবে অবকাঠামো উন্নয়নের সম্ভাব্যতা যাচাই—দুই ক্ষেত্রেই প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে কাশিমাড়ী ইউনিয়নে একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

বিষয় : বাল্যবিবাহ উঠান বৈঠক শ্যামনগর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার রোধে শ্যামনগরে সচেতনতামূলক উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x