মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে মাদারীপুরের কালকিনিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি প্রতিরোধ এবং বাল্যবিবাহ নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, কালকিনি থানার তদন্ত ওসি অরবিন্দ বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, আরও পড়ুন,গঙ্গাচড়ায় ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে বিতর্ক, তদন্তে নির্বাচন কর্মকর্তারাতরুণ সমাজকে মাদকের করাল গ্রাস ও কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এর আগে জেলা প্রশাসক কালকিনি উপজেলার বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা ও পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।