দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জিএমপির ডিবি-দক্ষিণ কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

বার্ষিক পরিদর্শনে অতিরিক্ত পুলিশ কমিশনার

ছবি: বার্ষিক পরিদর্শনে অতিরিক্ত পুলিশ কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান। সোমবার (২৩ নভেম্বর) তিনি ডিবি-দক্ষিণ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন, ময়মনসিংহে তিন জাতীয় দিবস ঘিরে ব্যাপক আয়োজন, নেওয়া হলো নানা কর্মসূচি

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের আবাসন ও খাবারের ব্যবস্থা, ব্যারাক এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-দক্ষিণ শাখার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : পরিদর্শন পুলিশ কমিশনার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জিএমপির ডিবি-দক্ষিণ কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান। সোমবার (২৩ নভেম্বর) তিনি ডিবি-দক্ষিণ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন, ময়মনসিংহে তিন জাতীয় দিবস ঘিরে ব্যাপক আয়োজন, নেওয়া হলো নানা কর্মসূচি

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের আবাসন ও খাবারের ব্যবস্থা, ব্যারাক এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-দক্ষিণ শাখার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x