গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের চলমান ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আন্তকলেজ (উচ্চমাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর গাজীপুর জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানোয়ারা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক মো. শওকত আলী ও মোহাম্মদ আবুল কাসেম, সাবেক বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চু এবং বাসন থানা বিএনপির সভাপতি হাজী গিয়াস উদ্দিন।
আরও পড়ুন, শিমরাইল বিলের অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে কৃষকদের সঙ্গে মতবিনিময়
এ ছাড়া উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, বাসন থানা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদ হাসান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আবদুল হাসিম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কলেজটির সব ধরনের উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার আয়োজন সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি। পরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিষয় : উন্নয়নকাজ জিসিসি প্রশাসক

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬