বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে চীনসহ বিদেশে নারী ও কন্যাশিশু পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে তিন পার্বত্য জেলায় ৭৩০টির বেশি মানব পাচারের ঘটনা শনাক্ত হয়েছে। তবে সামাজিক কলঙ্ক, ভয় ও নীরবতার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। সোমবার (২৩শে নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে মানব পাচার বিষয়ক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপিত এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। ‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন: পার্বত্য চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধে আর্থ-সামাজিক চালিকাশক্তি ও নীতিগত ঘাটতি’ শীর্ষক গবেষণায় বলা হয়, গত পাঁচ বছরে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টির বেশি মানব পাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে। প্রতারণামূলক বিয়ে, বিদেশে চাকরি ও উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে নারী ও তরুণীদের পাচারকারী চক্রের ফাঁদে ফেলা হচ্ছে। গবেষণায় উঠে আসে, পাচারকারী চক্র আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। জন্মনিবন্ধন, বয়স, নাম ও অভিভাবকের তথ্য পরিবর্তনের মতো অনিয়মও পাচার প্রক্রিয়াকে সহজ করে তুলছে। গবেষকদের মতে, দারিদ্র্য, বেকারত্ব, ভূমি সংকট, শিক্ষা ও কর্মসংস্থানের সীমিত সুযোগ, লিঙ্গবৈষম্য এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতা নারী ও কিশোরীদের পাচারের ঝুঁকি বাড়াচ্ছে। বিদেশে উন্নত জীবনের আশ্বাসে প্রলুব্ধ হয়ে অনেক নারী সেখানে গৃহস্থালি শ্রমে বাধ্য হওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন এবং ব্যক্তিস্বাধীনতা হারানোর মতো পরিস্থিতির শিকার হচ্ছেন।
আরও পড়ুন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের আশ্বাস জিসিসি প্রশাসকের
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, বিদেশে অবস্থানরত অনেক নারী প্রতারণা ও বৈষম্যের শিকার হচ্ছেন। মানব পাচার প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, মানব পাচারের ঘটনায় মামলা দায়েরের পর অনেক ক্ষেত্রে বাদীপক্ষ আপস-মীমাংসায় চলে যাওয়ায় অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। পাচার কবলিত নারীদের অভিজ্ঞতা নিয়ে আরও গবেষণা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সংকট বা আবেগঘন বিষয় প্রকাশ করা অনেক তরুণীকেও পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তাই ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বাড়ানো জরুরি। সভাপতির বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা মানব পাচার প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ, স্থানীয় নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। গবেষণাটি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় গুণগত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ৩৪ জন প্রাথমিক উত্তরদাতা, পাঁচজন গুরুত্বপূর্ণ তথ্যদাতা, তিনটি ফোকাস গ্রুপ আলোচনা, ১০টি কেস স্টাডি, ১৫ জন অংশগ্রহণকারীর যাচাই কর্মশালা এবং ২০ থেকে ৩০টি প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় মানব পাচার প্রতিরোধে জনগোষ্ঠীভিত্তিক সচেতনতা কর্মসূচি জোরদার, নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহ নিবন্ধনে কঠোর যাচাই, ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তদেশীয় সহযোগিতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। সিএসও-সিবিও নেটওয়ার্কের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিষয় : পার্বত্য চট্টগ্রাম নারী পাচার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬