রাজধানীর কয়েকটি এলাকায় আজ বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।সংস্থাটি জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, আরও পড়ুন , ‘অক্সিজেন না খুলতে বলেছিলাম’, কান্নায় ভেঙে পড়লেন বাবাদেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদরাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদরাসা এলাকা।বিদ্যুৎ বিভাগ বলছে, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াটে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় বেশি। তাই গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা দিতে নতুন ফিডার নির্মাণ ও লোড বিভাজনের কাজ করা হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, এই উন্নয়নকাজ শেষ হলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও স্থিতিশীল বিদ্যুৎ সুবিধা পাবেন।আরও পড়ুন , চাঁদাবাজি-মাদক-যানজট, নাগরিক সেবা ও নিরাপত্তা নিয়ে ‘লাইফ সাপোর্টে’ ঢাকা