বান্দরবান জেলার লামা সদর ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতারা। জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজার পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেন এডভোকেট মো. আব্দুর রহিম। শুক্রবার বিকেলে লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।আরও পড়ুন, বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণএডভোকেট মো. আব্দুর রহিম, যিনি ২ নম্বর সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বলেন— ুরমজানের এ পবিত্র মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দলের পক্ষ থেকে আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।আরও পড়ুন, বিশ্বব্যাপী একই দিনে ঈদের আহ্বান, শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে ঈদুল ফিতরের জামায়াতউল্লেখ্য, মো. আব্দুর রহিম লামা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি লামা সদর ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় এবং জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য বলে আয়োজকরা।