ইউক্রেনের সেনাবাহিনীতে বড় ধরনের নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতিকে। প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্তে নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেনের সামরিক নেতৃত্ব।ভয়েসওভার:প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের পর দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই সেনাপ্রধান পরিবর্তনের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট জেলেনস্কি। শুরুতে ফেদোরভ ও সিরস্কির মধ্যে মতবিরোধের গুঞ্জন থাকলেও পরে সেটি সত্য বলে নিশ্চিত হয়।৩৫ বছর বয়সী ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সংস্কার এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপের জন্য প্রশংসিত ছিলেন।
আরও পড়ুন. ক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি, ধ্বংসস্তূপে চাপা বহু ঘরবাড়ি .নিহত ৬
অন্যদিকে ৬০ বছর বয়সী ওলেক্সান্দর সিরস্কিকে অনেকেই সোভিয়েত ধাঁচের সামরিক নেতৃত্বের প্রতীক হিসেবে দেখতেন এবং তার বিরুদ্ধে কাঙ্ক্ষিত সংস্কার না আনার অভিযোগও ছিল।নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৩ বছর বয়সী জনপ্রিয় ও যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দেশের জন্য লড়াইরত প্রতিটি সেনাসদস্যের প্রতি সম্মান রেখে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে বিদায়ী সেনাপ্রধান সিরস্কির অবদানেরও প্রশংসা করেন তিনি।এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওবার্তায় সিরস্কির সামরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুতে রাজধানী কিয়েভ রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তাকে ধন্যবাদ জানান।
বিষয় : বরখাস্ত সেনাপ্রধান বড় সিদ্ধান্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন