দৈনিক সংবাদ দিগন্ত

গুলিস্তানে ট্রাফিক পুলিশের সংঘর্ষ, দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত

ট্রাফিক পুলিশের সংঘর্ষ, দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত

রাজধানীর গুলিস্তান এলাকায় ডিউটিরত অবস্থায় কথা-কাটাকাটি, হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় এলাকায় সিগন্যাল ডিউটির সময় একটি গাড়ির চলাচল নিয়ে দুই কনস্টেবলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়।

আরও পড়ুন , ঈদযাত্রা শুরু, আগেভাগে বাড়ি ফিরছেন মানুষ; নেই বাড়তি ভাড়া-ভোগান্তি

ঘটনার পর বিষয়টি যাচাই করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।ডিসি মইনুল হক বলেন, “সরকারি ইউনিফর্ম পরে দায়িত্ব পালনকালে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”তিনি আরও জানান, সাময়িক বরখাস্ত হলেও বিধি অনুযায়ী তারা প্রাপ্য সুবিধা পাবেন। পাশাপাশি এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।ডিএমপি বলছে, শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

আরও পড়ুন , রামিসা হত্যার বিচার দাবিতে কালশীতে বিক্ষোভ , রাতভর অবরোধে জনদুর্ভোগ

বিষয় : বরখাস্ত কনস্টেবল পুলিশের সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

গুলিস্তানে ট্রাফিক পুলিশের সংঘর্ষ, দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তান এলাকায় ডিউটিরত অবস্থায় কথা-কাটাকাটি, হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় এলাকায় সিগন্যাল ডিউটির সময় একটি গাড়ির চলাচল নিয়ে দুই কনস্টেবলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়।

আরও পড়ুন , ঈদযাত্রা শুরু, আগেভাগে বাড়ি ফিরছেন মানুষ; নেই বাড়তি ভাড়া-ভোগান্তি

ঘটনার পর বিষয়টি যাচাই করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।ডিসি মইনুল হক বলেন, “সরকারি ইউনিফর্ম পরে দায়িত্ব পালনকালে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”তিনি আরও জানান, সাময়িক বরখাস্ত হলেও বিধি অনুযায়ী তারা প্রাপ্য সুবিধা পাবেন। পাশাপাশি এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।ডিএমপি বলছে, শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

আরও পড়ুন , রামিসা হত্যার বিচার দাবিতে কালশীতে বিক্ষোভ , রাতভর অবরোধে জনদুর্ভোগ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত