নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, ‘নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের বিভিন্ন খাতে চুরি-চামারি, লুটপাট ও দুর্নীতি বেড়েছে।আরও পড়ুন, ‘সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ চলছে’: সরকারের বিরুদ্ধে : শফিকুর রহমানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।জামায়াত আমির বলেন, দেশের মানুষের স্বার্থে প্রয়োজন হলে একবার নয়, শতবার রাজপথে নামবেন। জনগণের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।বক্তব্যে তিনি আরও বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের এ দেশে থাকার সুযোগ হবে না। একইসঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি প্রভাব নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।জনসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।